1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান - dailyjonotarkantho
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

টঙ্গীতে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১২ Time View

বশির আলম  (গাজীপুর প্রতিনিধি):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনৈতিক তৎপরতা আরও জোরালো হচ্ছে। এরই ধারাবাহিকতায় টঙ্গীতে জাতীয় পার্টির (জাপা) একাংশের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে টঙ্গী এলাকার টিএনটি এলাকায় অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী আলোচনা সভায় জাতীয় পার্টির টঙ্গী পূর্ব থানা সভাপতি সাইফুল ইসলাম খানের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন সরকার বলেন,
“আপনারা দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন এবং রাজনীতির মাঠে আপনাদের অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে যোগদানের মাধ্যমে আপনাদের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে আরও শক্তিশালী ও বেগবান করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে আসছে। নতুন করে যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা আগামী দিনে দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নেবেন।
যোগদান অনুষ্ঠানে সদ্য বিএনপিতে যোগদানকারী টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান বলেন,
“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে কাজ করার লক্ষ্যে আমরা জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছি।”
তিনি আরও বলেন,
“আমরা বিশ্বাস করি, বিএনপির নেতৃত্বে দেশকে একটি গণতান্ত্রিক ও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। আগামী দিনে বিএনপির সকল আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন—
টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি কামাল হোসেন, মহানগর শ্রমিক পার্টির সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি জানে আলম টিপু, সহ-সভাপতি জুলহাস উদ্দিনসহ টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী।
আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি থেকে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান গাজীপুর-২ আসনে বিএনপির নির্বাচনী অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com