1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
মেঘডুবি পুরানবাড়ি ঐক্য পরিষদের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

মেঘডুবি পুরানবাড়ি ঐক্য পরিষদের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার মেঘডুবি পশ্চিমপাড়ায় নবগঠিত মেঘডুবি পুরানবাড়ি ঐক্য পরিষদ–এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবি পশ্চিমপাড়া এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে তরুণদের নিয়ে গঠিত এই ঐক্য পরিষদের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ নূরালি, সাবেক পূবাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, মানিক মিয়া, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন খান, আব্দুল কাদের, আফজাল হোসেন এবং মাহফুজ মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার তরুণদের ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা এবং সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতা সৃষ্টি করা এই সংগঠনের প্রধান লক্ষ্য। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলেও তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে নবগঠিত ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি অমিত হাসান, সহ-সভাপতি মোহাম্মদ সাব্বির, সাধারণ সম্পাদক মো. ইশহাক রহমান সিজান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব মোল্লা, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম এবং সহ-কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মোল্লাসহ অন্যান্য সদস্যরা।
এ সময় প্রবাসী সদস্যসহ ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়। প্রধান অতিথির উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণ করা হয় এবং দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, এলাকার তরুণদের নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাই মেঘডুবি পুরানবাড়ি ঐক্য পরিষদ–এর মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও কল্যাণে এ সংগঠন সক্রিয়ভাবে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com