1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
হোসেন মার্কেট পরিচালনা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

হোসেন মার্কেট পরিচালনা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২১৮ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুরে হোসেন মার্কেট পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হোসেন মার্কেট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের শিক্ষা থেকে মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন মার্কেট শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা উন্নয়ন কমিটির সভাপতি এবং হোসেন মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম শাহীন হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হোসেন মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী মোঃ মনির হোসেন।
দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ,  গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, সাবেক যুবদল নেতা রফিকুল আজিজ প্রিন্স, টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিস ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, মানবকল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন মাল, মহানগর বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, টঙ্গী পাইলট স্কুলের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, হোসেন মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল মাল, আল-কারীম জেনারেল হাসপাতালের পরিচালক ডা. সিদ্দিকুর রহমান, টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সভাপতি সোহেল সিদ্দিকী, ব্যবসায়ী নেতা শফিকুর রহমান, আব্দুর রাজ্জাক, হাজী আলতাব হোসেন, শান্তি-শৃঙ্খলা কমিটির সহ-সভাপতি শহীদুল্লাহ সরকার, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সোহেল রানা চমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যবসায়ীরা।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ শিক্ষা কাজে লাগিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com