1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে যুবদল নেতা শেখ সুমনের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

টঙ্গীতে যুবদল নেতা শেখ সুমনের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২২৮ Time View

নিজস্ব প্রতিবেদক  : গাজীপুরের টঙ্গীতে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমনের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া রসুলবাগ এলাকায় ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে অসুস্থ যুবদল নেতা শেখ সুমনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

ইফতার মাহফিলে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং তাঁর পরিবারসহ দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক টঙ্গী পশ্চিম থানা কৃষকদল জালাল খলিফা, ৫৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মন্ডল, ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সভাপতি রাহিন আহমেদ, যুবদল নেতা মনির, ঐক্য, বাবু, সুজনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com