1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
৪৮ নং ওয়ার্ডে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে সাংবাদিক মঞ্জু, ঈদুল ফিতরের শুভেচ্ছা । ঈদ মোবারক  - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

৪৮ নং ওয়ার্ডে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে সাংবাদিক মঞ্জু, ঈদুল ফিতরের শুভেচ্ছা । ঈদ মোবারক 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৯১ Time View

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ৪৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সাংবাদিক মোঃ মঞ্জুর মোল্লা (মঞ্জু)। একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি এলাকাবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতি। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। আমি ৪৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
ইশতেহারে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ৪৮ নং ওয়ার্ড অবহেলিত অবস্থায় রয়েছে। ভাঙাচোরা রাস্তা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতার কারণে স্থানীয় জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এসব সমস্যা সমাধানে তিনি সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।
যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন
ওয়ার্ডের সকল রাস্তাঘাট আধুনিক ও টেকসইভাবে সংস্কার করা হবে এবং নির্মাণকাজে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।
ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন
বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূর করতে একটি সমন্বিত ‘মাস্টার ড্রেনেজ’ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যেখানে প্রতিটি ড্রেনে থাকবে নিরাপদ ঢাকনা।
সমান উন্নয়নের অঙ্গীকার
তিনি বলেন, বরাদ্দকৃত প্রতিটি অর্থ স্বচ্ছতার সঙ্গে ব্যয় করে ৪৮ নং ওয়ার্ডকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়া হবে।
নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠন
তরুণ সমাজকে রক্ষায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
জবাবদিহিতা ও সততা
মঞ্জুর মোল্লা জানান, তিনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নন। জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে তিনি সেবক হিসেবে কাজ করতে চান।
মানবিক ও সামাজিক প্রতিশ্রুতি
উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, মানবিকতা এবং গণমানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
ভোটারদের প্রতি আহ্বান
দল-মত নির্বিশেষে সকল ভোটারের সমর্থন কামনা করে তিনি বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হলে ৪৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ এলাকায় রূপান্তর করবো।”
নিবেদক:
মোঃ মঞ্জুর মোল্লা (সাংবাদিক মঞ্জু)
কাউন্সিলর পদপ্রার্থী, ৪৮ নং ওয়ার্ড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com