1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজলের ঈদ উপহার বিতরণ । - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

টঙ্গীতে ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজলের ঈদ উপহার বিতরণ ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৩২ Time View

(গাজীপুর প্রতিনিধ)  :পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজলের উদ্যোগে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের কার্যালয়ে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের পক্ষ থেকে প্রাপ্ত উপহারও বিতরণে যুক্ত করা হয়।
আয়োজক সেলিম কাজল জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, প্রশাসকের পক্ষ থেকে প্রাপ্ত প্রায় ১৫০টি উপহার এবং তার নিজস্ব উদ্যোগে আরও ৮৫০টি মিলিয়ে মোট ১,০০০টি ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com