1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শ্রমিকদল নেতা আমিরুল ইসলাম - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শ্রমিকদল নেতা আমিরুল ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪১৩ Time View

নিজস্ব প্রতিবেদক : “ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ’ ঈদ এসে ভুলিয়ে দেয় সকল দ্বিধা-দ্বন্দ্ব।” পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এমন অনুভূতি প্রকাশ করে গাজীপুর জেলা ও টঙ্গীবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও টঙ্গী পশ্চিম মেট্রো থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম (আমির)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সিয়াম সাধনার এক মাস শেষে মুসলিম উম্মাহর দুয়ারে কড়া নাড়ছে বছরের শ্রেষ্ঠ আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর। এই উৎসব মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সংযম ও আত্মশুদ্ধির পর খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে।

তিনি আরও বলেন, ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সফলতা এই কামনা করেন তিনি। ঈদের দিনের মতো আগামী দিনগুলোও হোক অনাবিল আনন্দময়।
তিনি সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং দেশবাসীর সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com