
ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিনী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।”
এদিকে, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থও মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply