1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইলে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু দুই সত্নান আহত - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

পূবাইলে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু দুই সত্নান আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৭৬ Time View

আল-আমিন সরকার পূবাইল গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল মিরের বাজার এলাকায় উল্টো পথে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় তিশা হাওলাদার (২৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা নিজ দুই শিশু আহত হয়েছে।

নিহত তিশা হাওলাদার নগরীর করমতলা এলাকার আরিফ দেওয়ানের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা সিটি বাইপাস সড়কের মীরের বাজার রেলক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি হাইএস (মাইক্রোবাস) উল্টো পথে এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটির চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জনি সাংবাদিকদের জানান, স্থানীয় একটি স্কুল থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই শিশু আহত হয়। পরে তাদের স্থানীয় করমতলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল।পারিবারিকভাবে আইনগত ব্যবস্থা না নেওয়ায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com