1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইল রহমানিয়া যুব সমাজের উদ্যোগে নতুন আহ্বায়ক কমিটি গঠন - dailyjonotarkantho
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

পূবাইল রহমানিয়া যুব সমাজের উদ্যোগে নতুন আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৩০ Time View

আল-আমিন সরকার পূবাইল গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘পূবাইল রহমানিয়া যুব সমাজ’-এর সাবেক কমিটির বিদায়ী সংবর্ধনা এবং নবগঠিত আহ্বায়ক কমিটির শুভ সূচনা উপলক্ষে এক আলোচনা সভা, নৈশ ভোজ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বাদ’এশা পূবাইল রহমানিয়া এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দ্বীন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে আগামী দুই বছরের জন্য পূবাইল রহমানিয়া যুব সমাজের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে কমিটির আহ্বায়ক হিসেবে মোঃ শাহাদাত হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মো.সম্রাট মোল্লা কে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ১নং যুগ্ম আহ্বায়ক নিহাত ভূইয়া, ২নং যুগ্ম আহ্বায়ক রকি মোল্লা, ৩নং যুগ্ম আহ্বায়ক শেখ রুশলী, সদস্য ছাইদুর মোল্লা ও মোঃ মিরাজ সরকার, কোষাধ্যক্ষ মোঃ আক্তার হোসেন, সহ- কোষাধ্যক্ষ কাজী জুবায়ের, ধর্ম সম্পাদক হাফেজ জাকারিয়া, সহ- ধর্ম সম্পাদক হাফেজ সুরুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রোমান ভূইয়া, ক্রীড়া সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সফিক, যুগ্ম ক্রীড়া সম্পাদক মেরাজুল ভূইয়া, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ এবং সহ- প্রচার সম্পাদক মাহাবুব মোল্লা।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার তরুণদের নৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম জোরদারের কথাও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com