1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইলে ১৫ দিনে তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

পূবাইলে ১৫ দিনে তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৭৮ Time View

আল-আমিন সরকার পুবাইল  গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন খিলগাঁও এলাকায় মাত্র ১৫ দিনের ব্যবধানে একই এলাকায় তিনটি চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় চুরি-ছিনতাইয়ের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে বসতবাড়ির গ্যারেজ ভেঙে দুটি ইজিবাইক (অটোরিকশা) চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ হাবিবুর রহমান (৩০) জানান, তিনি একটি ইজিবাইক নিজে চালাতেন এবং অপরটি স্থানীয় ভাড়াটিয়া মোঃ মহিদুলকে দিয়ে চালাতেন। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তিনি দুটি ইজিবাইক গ্যারেজে রেখে ঘুমিয়ে পড়েন। পরে ভোর সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে দেখেন গ্যারেজের শাটার ভাঙা এবং ভেতরে থাকা দুটি ইজিবাইক নেই।
তার ধারণা, রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরের দল গ্যারেজের শাটার ভেঙে প্রবেশ করে প্রায় ৬ লাখ টাকা মূল্যের দুটি ইজিবাইক চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর মা বলেন, “ঘর ও বারান্দায় নতুন তালা লাগিয়ে চোরেরা এই ঘটনা ঘটিয়েছে। এই দুটি গাড়িই ছিল আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। এখন আমরা কীভাবে চলবো বুঝতে পারছি না।”
হাবিবুরের বাবা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ছেলে কিস্তিতে গাড়ি কিনেছে। এখন গাড়ি না থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”
উল্লেখ্য, এর আগে গত ১৫ দিনের মধ্যে একই এলাকার আপন ভূবন সংলগ্ন আরিফের দোকান থেকে প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি এবং লিটনের বাড়ির গ্যারেজ থেকে একটি ইজিবাইকের ৮টি ব্যাটারি চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, ধারাবাহিক চুরি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এলাকায় টহল জোরদার করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com