1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা - dailyjonotarkantho
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩৯ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি): গণভোটের জনরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টঙ্গী পূর্ব থানা শাখা। মঙ্গলবার (১২ মে) বিকেলে টঙ্গী স্টেশন রোডের সাহারা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গী পূর্ব থানা গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা গণভোটের জনরায়ের প্রতি সম্মান জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তারা জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টঙ্গী পূর্ব থানা শাখার আহ্বায়ক কামাল হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মঈন আহাম্মেদ ও সাংগঠনিক সম্পাদক শেখ সাদি।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাব্বি, নাসিম তালুকদার ও মোঃ মোশারফ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. রাসেল আহম্মেদ এবং যুগ্ম সদস্য সচিব আবু বকর সিদ্দিক আসিফ, নাসির ও আরিফ হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে গণভোটের জনরায় কার্যকর করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। তারা দাবি করেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com