1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুরে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আলোচনা সভা অনুষ্ঠিত - dailyjonotarkantho
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

গাজীপুরে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯৬ Time View

বশির আলম, (গাজীপুর প্রতিনিধি): পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
“মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষা এখন শুধু সরকারি দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। শিল্পায়ন ও নগরায়নের ফলে পরিবেশের ওপর চাপ দিন দিন বাড়ছে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বায়ুদূষণ, শব্দদূষণ, নদী ও খাল দখল, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গাছ লাগানো, খাল-নদী রক্ষা এবং প্লাস্টিকের ব্যবহার কমানো এখন সময়ের দাবি।”
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, ঝড়-বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাই পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে পরিবেশ বিষয়ে সচেতন করে তুলতে হবে।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরেফিন বাদল সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, উপ-পরিচালক সৈয়দ আহম্মদ কবীর, যুগ্মসচিব সৈয়দ ফরহাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com