1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইলে গভীর রাতে সরকারি পুকুরে মাছ চুরি, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় - dailyjonotarkantho
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

পূবাইলে গভীর রাতে সরকারি পুকুরে মাছ চুরি, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৬০ Time View

পূবাইল প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের চামুড্ডা এলাকায় সরকারি পুকুর থেকে মাছ চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের আঁধারে সংঘবদ্ধ একটি চক্র গাজীপুর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন পুকুরে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ৮ মে শুক্রবার গভীর রাতে চামুড্ডা এলাকার সরকারি পুকুরে কয়েকজন ব্যক্তি গোপনে প্রবেশ করে মাছ শিকার শুরু করে। পুকুরটির তফসিল অনুযায়ী আরএস খতিয়ান নং-২ এবং আরএস দাগ নং-৪৬ হিসেবে এটি সরকারি সম্পত্তি হিসেবে পরিচিত। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই একটি চক্র সুযোগ বুঝে সরকারি জলাশয়ের মাছ আত্মসাৎ করে আসছে।
ঘটনার সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে পুরো দৃশ্য ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বড় জাল ব্যবহার করে পুকুর থেকে মাছ তুলছে এবং দ্রুত বস্তাবন্দি করে ঘটনাস্থল ত্যাগ করছে। তাদের কার্যক্রম ছিল অত্যন্ত পরিকল্পিত ও সংঘবদ্ধ।
ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এলাকাবাসী বলছেন, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের নজরদারি দুর্বল হওয়ায় এ ধরনের চুরির ঘটনা বাড়ছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি পুকুর ও জলাশয়গুলো নিয়মিত তদারকির আওতায় না থাকায় অসাধু চক্রগুলো সুযোগ নিচ্ছে। বিশেষ করে রাতের বেলায় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব অপরাধ সহজেই সংঘটিত হচ্ছে।
এ বিষয়ে মোঃ আতিকুর রহমান বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো জিডি বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি বর্তমানে পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করবে এবং সরকারি সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com