1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গী রেল স্টেশনে “ইচ্ছের হাসি প্রাথমিক বিদ্যালয়”-এর শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত - dailyjonotarkantho
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

টঙ্গী রেল স্টেশনে “ইচ্ছের হাসি প্রাথমিক বিদ্যালয়”-এর শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৯৬ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :গাজীপুরের টঙ্গী রেল স্টেশন এলাকায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পরিচালিত মানবিক শিক্ষা কার্যক্রম “ইচ্ছের হাসি প্রাথমিক বিদ্যালয়”-এর নিয়মিত পাঠদান কার্যক্রম শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহম্মেদ, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সিনিয়র সাংবাদিক মোঃ বশির আলম, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মহসিন, সাপ্তাহিক ঝুমুর-এর সম্পাদক মাসুদ আলম, সাংবাদিক সাকিলসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সামাজিক সংগঠন, সচেতন মহল ও বিত্তবানদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার ব্যবস্থা করা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এমন মানবিক কার্যক্রমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসা উচিত।
দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহম্মেদ বলেন, শিক্ষাই পারে একটি শিশুর জীবন বদলে দিতে। ‘ইচ্ছের হাসি প্রাথমিক বিদ্যালয়’-এর মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন উদীয়মান সমাজকর্মী স্মাইল গাজীপুর জেলা শাখার সভাপতি ও যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সদস্য খাদিজা আক্তার মৌমি, স্মাইল গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ জয়, সদস্য শাওন, হোসেন এইচ আর ও জুবায়ের আহমেদ। তাদের নিরলস প্রচেষ্টায় গড়ে উঠেছে মানবিক শিক্ষা কার্যক্রম “ইচ্ছের হাসি প্রাথমিক বিদ্যালয়”।
সমাজের অবহেলিত শিশুদের মৌলিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে অসহায় ও পথশিশুরা সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে। শুধু পাঠদানই নয়, শিশুদের নৈতিক শিক্ষা, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টঙ্গীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো ছিন্নমূল শিশুদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থেকেই ২০১৯ সালে এই উদ্যোগ গ্রহণ করা হয়। নিজেদের সীমিত সামর্থ্য নিয়েও উদ্যোক্তারা শিশুদের খাতা-কলম, বইসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করে আসছেন।
উদ্যোক্তারা জানান, সমাজের প্রতিটি শিশুরই শিক্ষার অধিকার রয়েছে। আমরা চাই, এই শিশুরা একদিন শিক্ষিত হয়ে সমাজের বোঝা নয়, বরং সম্পদে পরিণত হোক। “ইচ্ছের হাসি প্রাথমিক বিদ্যালয়”-এর এমন মানবিক উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহলের মতে, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই কার্যক্রম আরও বৃহৎ পরিসরে সম্প্রসারণ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com