1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে অবৈধ ভবনের বিরুদ্ধে গাউকের অভিযান : জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন - dailyjonotarkantho
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

টঙ্গীতে অবৈধ ভবনের বিরুদ্ধে গাউকের অভিযান : জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৬৮ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) : গাজীপুর মহানগরের ৪৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া বনমালা রোড এলাকায় প্ল্যান বহির্ভূত ও অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)। সোমবার (১৮ মে) সকালে পরিচালিত এ অভিযানে একাধিক ভবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান চলাকালে বনমালা রোডে হ্যাভেন ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন দুটি ভবনের বৈধ অনুমোদন, নকশা অনুমোদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট ভবন দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ভবন নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আরও কয়েকটি স্থাপনায় সতর্কতামূলক নোটিশ প্রদান করা হয়।
এ সময় একটি ১০ তলা ভবনের মালিক আরিফ হোসেনকে অনুমোদিত নকশা বহির্ভূতভাবে অতিরিক্ত নির্মাণ কাজ পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এ জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে অভিযানে যে সকল বিল্ডিং মালিক ভবনের অনুমোদিত প্ল্যান, সেটব্যাক, ফ্লোর এরিয়া ও নির্মাণমান যথাযথ পাওয়া গেছে  তাদের  কার্যক্রম  বিষয়ে নিয়ে সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন গাউকের সচিব, সদস্য প্রশাসন ও অর্থ দেওয়ান মাহমুদুল হক। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC), ইমারত নির্মাণ বিধিমালা এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রযোজ্য আইন অনুসরণ না করে কেউ ভবন নির্মাণ করলে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “অনুমোদিত নকশা ব্যতীত ভবন নির্মাণ, রাস্তা দখল করে নির্মাণসামগ্রী রাখা, নিরাপত্তাবিধি উপেক্ষা এবং জনদুর্ভোগ সৃষ্টি—এসব অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী গঠনে গাউকের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনার সময় গাউকের অথরাইজড অফিসার জান্নাতুল নাইমা, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ইমারত পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, মোঃ মুরাদ আলী খান, এম এ মালেক সরকার, ইমরান শেখ ও হরষিত সানাসহ পুলিশ সদস্য, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে হ্যাভেন ডেভেলপার কোম্পানির পরিচালক লুৎফুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল অভিযানের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে দত্তপাড়া ও বনমালা রোড এলাকায় নকশা বহির্ভূত ও অপরিকল্পিত ভবন নির্মাণের অভিযোগ ছিল। নিয়মিত অভিযান পরিচালনা করা হলে নগর পরিকল্পনা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত হবে বলে তারা মত প্রকাশ করেন।
জরিমানাপ্রাপ্ত ভবন মালিক আরিফ হোসেন বলেন, “যদিও আমি ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছি, তারপরও বলবো এ ধরনের অভিযান নিয়মিত চলা উচিত। সবাই যদি নিয়ম মেনে ভবন নির্মাণ করে তাহলে একটি সুন্দর ও নিরাপদ শহর গড়ে তোলা সম্ভব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com