
গাজীপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রোববার নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। তিনি বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদকে সামনে রেখে তাদের প্রতি সম্মান ও সহমর্মিতার অংশ হিসেবেই এ অনুদান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে পরিচ্ছন্ন কর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে কর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply