1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ত্যাগ ও মানবতার বার্তা নিয়ে গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এমপি রনি - dailyjonotarkantho
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

ত্যাগ ও মানবতার বার্তা নিয়ে গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এমপি রনি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭৬ Time View

বশির আলম  (গাজীপুর প্রতিনিধি) :গাজীপুর মহানগরবাসীকে আসন্ন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি ত্যাগ, মানবতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কুরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মানবকল্যাণে আত্মনিয়োগ করা। তিনি উল্লেখ করেন, ইসলামের দৃষ্টিতে ঈদুল আযহা কেবল পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়; বরং এটি আত্মশুদ্ধি, আত্মসংযম এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক অনন্য শিক্ষা। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের আদর্শ মুসলিম উম্মাহকে আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অনুপ্রেরণা জোগায়। সেই শিক্ষাকে ধারণ করেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, সাম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। শুভেচ্ছা বার্তায় এম মনজুরুল করিম রনি বলেন, বর্তমান সমাজে বৈষম্য, অবিচার ও মানবিক সংকট দূর করতে ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা অনুসরণ করা অত্যন্ত জরুরি। কুরবানির মাধ্যমে ধনী-গরিবের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়। তাই ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ না রেখে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদুল আযহার প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব। তিনি আরও বলেন, ইসলামে পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাই কোরবানির পশুর রক্ত, হাড়, চামড়া, নাড়িভুঁড়ি ও অন্যান্য বর্জ্য যথাযথভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা প্রত্যেক নাগরিকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির উচ্ছিষ্ট নির্ধারিত স্থানে মাটি চাপা দিয়ে ফেলতে হবে এবং মাংস বিতরণ বা বর্জ্য অপসারণে পরিবেশবান্ধব ব্যাগ ও পাত্র ব্যবহার করতে হবে। এতে যেমন নগরীর পরিবেশ সুরক্ষিত থাকবে, তেমনি ইসলামের পরিচ্ছন্নতা ও মানবকল্যাণের শিক্ষাও বাস্তবায়িত হবে। বিএনপির এই নেতা বলেন, ঈদুল আযহার শিক্ষা মানুষকে ভোগবাদ নয়, বরং ত্যাগ ও মানবসেবার পথে পরিচালিত করে। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে ঈদের আনন্দে শামিল করাই হওয়া উচিত সবার অঙ্গীকার। শেষে তিনি দেশবাসী বিশেষ করে গাজীপুর মহানগরবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান এবং বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র। ঈদ মোবারক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com