1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুর মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জসিম ভাট - dailyjonotarkantho
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

গাজীপুর মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জসিম ভাট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮২ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি): আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর মহানগর এলাকার সর্বস্তরের জনগণ ও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগরের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দিন ভাট।
দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতি, যুব নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে গাজীপুর মহানগরে একজন পরিচিত জাতীয়তাবাদী আদর্শের সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে তার ত্যাগ, শ্রম, ধৈর্য ও সাংগঠনিক দক্ষতার কারণে দলীয় নেতাকর্মীদের কাছেও তিনি একজন আস্থাভাজন নেতৃত্ব হিসেবে পরিচিত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, দলীয় কর্মসূচি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এক শুভেচ্ছা বার্তায় হাজী মোহাম্মদ জসিমউদ্দিন ভাট বলেন, “পবিত্র ঈদুল আযহার মূল শিক্ষা হলো আত্মত্যাগ, তাকওয়া এবং মানবকল্যাণে আত্মনিয়োগ। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান কোরবানির আদর্শ মুসলিম উম্মাহকে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়। সেই আদর্শ ধারণ করেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, “কোরবানি শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়; এটি আত্মশুদ্ধি, আত্মসংযম এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার এক মহৎ শিক্ষা। বর্তমান সমাজে বৈষম্য, অবিচার ও মানবিক সংকট দূর করতে ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার আদর্শ অনুসরণ করা জরুরি।”
জাতীয়তাবাদী আদর্শের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপির রাজনীতি সবসময় মানুষের অধিকার, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার পক্ষে কাজ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ত্যাগ, দেশপ্রেম ও জনকল্যাণের রাজনৈতিক দর্শন ঈদুল আযহার শিক্ষার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
তিনি বলেন, “কোরবানির মাধ্যমে ধনী-গরিবের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়। তাই ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ না রেখে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদুল আযহার প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব।”
শুভেচ্ছা বার্তায় পরিচ্ছন্নতার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন জসিমউদ্দিন ভাট। তিনি বলেন, “ইসলামে পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাই কোরবানির পশুর রক্ত, হাড়, চামড়া ও নাড়িভুঁড়িসহ সব ধরনের বর্জ্য যথাযথভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।”
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির উচ্ছিষ্ট নির্ধারিত স্থানে মাটি চাপা দিতে হবে এবং বর্জ্য অপসারণে পরিবেশবান্ধব ব্যাগ ও পাত্র ব্যবহার করতে হবে। এতে নগরীর পরিবেশ সুরক্ষিত থাকবে এবং ইসলামের পরিচ্ছন্নতা ও মানবকল্যাণের শিক্ষাও বাস্তবায়িত হবে।
সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন মানবিক, পরিশ্রমী ও সাহসী নেতৃত্ব হিসেবে হাজী মোহাম্মদ জসিমউদ্দিন ভাট ইতোমধ্যে গাজীপুর মহানগরের যুব সমাজের কাছেও অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।
শেষে তিনি দেশবাসী, বিশেষ করে গাজীপুর মহানগরবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com