1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ত্যাগ ও মানবিকতার আহ্বানে শ্রমিক দল নেতা আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা - dailyjonotarkantho
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

ত্যাগ ও মানবিকতার আহ্বানে শ্রমিক দল নেতা আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৯৭ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি)  : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টঙ্গীতে বসবাসরত সর্বস্তরের মানুষ ও নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং টঙ্গী পশ্চিম মেট্রো থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম (আমির)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি ধর্মীয় উৎসব। এই ঈদ ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি এবং মহান আল্লাহ তায়ালার প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিকে ধারণ করেই মুসলিম বিশ্বে উদযাপিত হয় এই পবিত্র ঈদ।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা-বিদ্বেষ ও অসহিষ্ণুতার পরিবর্তে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। ঈদুল আযহার শিক্ষা মানুষের মাঝে মানবিক চেতনা জাগ্রত করুক এবং ত্যাগ ও কুরবানির মহিমায় আলোকিত হোক সবার জীবন।

আমিরুল ইসলাম (আমির) বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই সবার দায়িত্ব। সমাজের বিত্তবান মানুষ যদি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে। কুরবানির পশুর মাংস সঠিকভাবে বণ্টনের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিসহ বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com