1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
রাজনৈতিক প্রতিহিংসার শিকার নুরুল ইসলাম দীপুর ঈদ শুভেচ্ছা, টঙ্গীবাসীর কাছে ন্যায়বিচারের প্রত্যাশা - dailyjonotarkantho
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

রাজনৈতিক প্রতিহিংসার শিকার নুরুল ইসলাম দীপুর ঈদ শুভেচ্ছা, টঙ্গীবাসীর কাছে ন্যায়বিচারের প্রত্যাশা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৮৪ Time View

বশির আলম, গাজীপুর প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সকল মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর টঙ্গীর কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম দীপু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব ধনী-গরিব সকল মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে। ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব। কোরবানির মূল শিক্ষা হলো আত্মত্যাগ ও মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা। তাই সকলকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করতে হবে।”
নুরুল ইসলাম দীপু দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে অনাবিল আনন্দ বয়ে আনুক—এ প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, নুরুল ইসলাম দীপু গাজীপুরের টঙ্গী এলাকার পরিচিত মুখ ও সাবেক ছাত্রনেতা হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
এদিকে নুরুল ইসলাম দীপু দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের একটি “মিথ্যা ও পরিকল্পিত” মামলায় জড়ানো হয়েছে। তার অভিযোগ, তৎকালীন সময়ে একটি রাজনৈতিক পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ঘটনায় নিরীহ ব্যক্তিদের ফাঁসিয়েছে।
দীর্ঘ সময় প্রবাসজীবনে থাকা নুরুল ইসলাম দীপু টঙ্গীবাসীর কাছে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “আমি সত্য ও ন্যায়ের পক্ষে আছি। আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি, তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আমি এবং মামলার অন্যান্য নির্দোষ আসামিরা বেকসুর খালাস পাব।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টঙ্গীর রাজনৈতিক অঙ্গনে নুরুল ইসলাম দীপুর পরিচিতি ও সামাজিক কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের কাছে একটি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com