1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ - dailyjonotarkantho
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৬২ Time View

বশির আলম (গাজীপুরমহানগর প্রতিনিধি) :  প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন এবং জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে “একটি গাছ একটি প্রাণ, আঙিনা হোক সবুজ বাগান” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৬ জুলাই) সকালে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর সাব-রেজিস্টার আব্দুল বাতেন এবং দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এছাড়াও সদর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক সমিতির সদস্য, সেবাগ্রহীতা, ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে অফিস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অফিসে আগত জমির ক্রেতা-বিক্রেতাদের মধ্যেও বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অফিস কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র বৃক্ষরোপণ সপ্তাহেই নয়, সারা বছরই অফিসে আগত ক্রেতা-বিক্রেতাদের মাঝে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়ে থাকে। এ উদ্যোগের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অন্যতম মাধ্যম। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি গাছ রোপণ করা এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পরিবেশবান্ধব, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন এবং উপস্থিত সবার মাঝে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com