
আল-আমিন সরকার পূবাইল গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরীর পূবাইলে ১৫ই আগস্ট ২০২৬ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে তার স্মৃতিচারণে বিশেষ আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৫ আগস্ট সন্ধ্যায় পূবাইল স্টেশন বিএনপি অফিসে পূবাইল রহমানিয়া মাদ্রাসা কেন্দ্রের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পূবাইল থানা বিএনপি’র সহ-সভাপতি শেখ তানভীর আহমেদ এর সভাপতিত্বে এবং সাবেক গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য সাকি আহমেদ অনিক এর সঞ্চালনায় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপি’র সম্মানিত সদস্য আসাদ হোসেন খান বুলবুল,সহ-সভাপতি সালাহউদ্দিন সরকার,আফজাল হোসেন,পূবাইল থানা যুবদলের যুগ্ন আহবায়ক হারেজ আলী জন্মবার্ষিকী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,৪১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী হুমায়ূন,আক্তার হোসেন আতু মোল্লা,যুগ্ম সম্পাদক জহির উদ্দিন,জয়নাল মেম্বারসহ স্হানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন পূবাইল রহমানিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব আতিকুর রহমান।
Leave a Reply