1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি - dailyjonotarkantho
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মোহাম্মদ মাসুদের বই কিনলেন ডা. জুবাইদা রহমান হাজীর মাজার বস্তি ভাঙার ‘নেপথ্যের কারিগর’ নুরু মিয়া? মাদক ব্যবসা, দখল ও সম্পদ বৃদ্ধির অভিযোগ—আইনের আওতায় এনে তদন্তের দাবি হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি পূবাইলে বাবার বাড়িতে বেড়াতে এসে গৃহবধূ-ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের বড় উচ্ছেদ অভিযান গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, দখলমুক্ত সরকারি জমি

হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বস্তিবাসীরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করেন।
সকাল থেকে হাজী মাজার বস্তি এলাকা থেকে বস্তিবাসীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে টঙ্গী স্টেশন রোডসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিআরটি ফ্লাইওভারের ওপর টঙ্গী বাজার অংশে এসে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেন তারা।
বিক্ষোভকারীরা মহাসড়কের ওপর অবস্থান নেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে টঙ্গী ও আশপাশের সড়কের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।
বিক্ষোভে অংশ নেওয়া বস্তিবাসীরা অভিযোগ করে বলেন, হাজী মাজার বস্তিতে কয়েকজন মাদক কারবারির অপকর্মের দায় পুরো বস্তিবাসীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। প্রকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে নিরীহ ও সাধারণ মানুষের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনা না করে এবং কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই বস্তি উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, প্রকৃত মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং একই সঙ্গে নিরীহ বস্তিবাসীদের জন্য দ্রুত স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত বর্তমান এলাকায় তাদের বসবাসের সুযোগ দেওয়ারও দাবি জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা বলেন, মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে তারা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। তবে মাদক নির্মূলের নামে সাধারণ ও অসহায় পরিবারগুলো যেন গৃহহীন না হয়, সেদিকে সরকার ও প্রশাসনকে নজর দিতে হবে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও দীর্ঘদিন ধরে সেখানে বসবাসরত পরিবারগুলোর জন্য মানবিক ও কার্যকর পুনর্বাসন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বস্তিবাসীদের পুনর্বাসনের বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান।
পরে মিন্টুর আশ্বাসে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এতে স্বস্তি ফেরে যাত্রী ও চালকদের মধ্যে।
উচ্ছেদকে ঘিরে নতুন করে প্রশ্ন
উল্লেখ্য, টঙ্গীর হাজী মাজার বস্তি দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে আলোচনায় রয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের পর সেখানে বসবাসরত বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়ার অভিযোগ ওঠে। একদিকে মাদক ও অপরাধ নির্মূলের দাবি, অন্যদিকে সাধারণ বস্তিবাসীদের পুনর্বাসনের প্রশ্ন—দুই বিষয়কে সমন্বয় করে মানবিক সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বস্তিবাসীদের ভাষ্য, “মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চলুক, কিন্তু অপরাধীদের সঙ্গে সাধারণ মানুষকে এক করে দেখা যাবে না।” দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে তারা আবারও কর্মসূচি দেওয়ার কথা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com