1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ - dailyjonotarkantho
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ Time View

 নিজস্ব প্রতিবেদক :টঙ্গী পূর্ব থানার ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চান মিয়া চান্দুকে নিয়ে সম্প্রতি কয়েকটি ফেক আইডি থেকে একটি এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও স্কিনশট করে  বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
চান মিয়া চান্দুর দাবি, একটি মহল পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে অসৎ উদ্দেশ্যে এ ধরনের কৃত্রিম ভিডিও থেকে স্ক্রিনশট ছবি  তৈরি ও প্রচার করে তাঁর সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে তাঁর বিভিন্ন ছবি ব্যবহার করে বিভ্রান্তিকরভাবে ছবি  প্রচারণা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় অজ্ঞাতনামা ফেক আইডিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চান মিয়া চান্দু। তিনি সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ভিডিও বা পোস্ট যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস কিংবা শেয়ার না করার আহ্বান জানিয়েছেন।
চান মিয়া চান্দু বলেন,
“আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালানো হচ্ছে। আমার শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও পরিবার-পরিজনসহ কাউকে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। সত্য উদঘাটনে আইনগত প্রক্রিয়ার ওপর আস্থা রাখছি।”
তিনি আরও বলেন, এআই প্রযুক্তির অপব্যবহার করে কারও ছবি, ভিডিও বা বক্তব্য বিকৃত করে প্রচার করা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।
সকলের প্রতি অনুরোধ—ভুয়া আইডি থেকে ছড়ানো কোনো ভিডিও বা তথ্য যাচাই ছাড়া বিশ্বাস ও প্রচার করবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com