1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ভোলা সমিতি ঢাকার মহিলা কমিটি গঠন প্রতিষ্ঠার ৬৪ বছর পর প্রথমবারের মতো নারী নেতৃত্বে নতুন কমিটি - dailyjonotarkantho
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মোহাম্মদ মাসুদের বই কিনলেন ডা. জুবাইদা রহমান হাজীর মাজার বস্তি ভাঙার ‘নেপথ্যের কারিগর’ নুরু মিয়া? মাদক ব্যবসা, দখল ও সম্পদ বৃদ্ধির অভিযোগ—আইনের আওতায় এনে তদন্তের দাবি হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি পূবাইলে বাবার বাড়িতে বেড়াতে এসে গৃহবধূ-ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের বড় উচ্ছেদ অভিযান গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, দখলমুক্ত সরকারি জমি

ভোলা সমিতি ঢাকার মহিলা কমিটি গঠন প্রতিষ্ঠার ৬৪ বছর পর প্রথমবারের মতো নারী নেতৃত্বে নতুন কমিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬৯ Time View

ঢাকা প্রতিনিধি: ভোলা জেলার মানুষের পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসা ঐতিহ্যবাহী সংগঠন ভোলা সমিতি ঢাকা-এর মহিলা কমিটি গঠন করা হয়েছে।
ভোলা সমিতি ঢাকার মহিলা সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে মিজ্ সালমা মমতাজ লিজা-কে চেয়ারম্যান এবং মিজ্ সীমা আক্তার-কে সেক্রেটারি করে ১৫ সদস্যবিশিষ্ট মহিলা কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির নেতৃত্বে ভোলার নারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, নারী সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা বলেন, ভোলা সমিতির ইতিহাসে এই কমিটি গঠন একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই সংগঠনে নারীদের সাংগঠনিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করতেই মহিলা কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৬২ সালে ভোলা সমিতি ঢাকা প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো পৃথক মহিলা কমিটি গঠন করা হলো। ফলে নতুন এই কমিটি সংগঠনের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সভায় ভোলা সমিতি ঢাকার নেতৃবৃন্দ ও মহিলা সদস্যরা নবগঠিত কমিটির চেয়ারম্যান, সেক্রেটারিসহ সকল সদস্যকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত ১৫ সদস্যের এই কমিটি ভোলা সমিতি ঢাকার নারী সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com