
বশির আলম ( গাজীপুর প্রতিনিধি ) :
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল গাজীপুর মহানগর শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বলের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে নতুন নেতৃত্বের নাম প্রকাশ করা হয়।
১৪ সদস্যের এই আংশিক কমিটিতে তরুণদের প্রাধান্য বিশেষভাবে লক্ষ্য করা গেছে। নবগঠিত কমিটিতে মো. অভি দেওয়ান সভাপতি, আশিক ফরাজী আসমান সাধারণ সম্পাদক এবং মো. নাহিদ হাসান হৃদয় সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় নেতারা জানান, নতুন কমিটি শুধু সাংগঠনিক শক্তি বৃদ্ধিই নয়, বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে তরুণদের অগ্রগতি নিশ্চিত করবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশিক ফরাজী আসমান বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাইবার জগতে অপপ্রচার মোকাবিলায় সত্যের পক্ষে অবস্থান নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
সভাপতি মো. অভি দেওয়ান বলেন, “তরুণদের শক্তি ও প্রযুক্তিনির্ভর কর্মপরিকল্পনা দিয়ে গাজীপুরে একটি শক্তিশালী সাইবার আন্দোলন গড়ে তোলা হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গাজীপুর মহানগরে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে এই তরুণনির্ভর কমিটি।
Leave a Reply