1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে  মঞ্জুরুল করিম রনির সমর্থনে গণসংযোগ   - dailyjonotarkantho
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

টঙ্গীতে  মঞ্জুরুল করিম রনির সমর্থনে গণসংযোগ  

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯৩ Time View

বশির আলম (গাজীপুরপ্রতিনিধি) গাজীপুর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে গণসংযোগ  করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে টঙ্গীবাজারের সেনা কল্যাণ ভবনের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গণমিছিলে যুবদল নেতা আজিজুর রহমান টিপুর নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগ দেয়, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। এর আগে টঙ্গী অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে টঙ্গী বাজার এলাকায় এসে সমবেত হন।

গণমিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা,  মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক,  সাবেক  ছাত্রনেতা জিয়াউল হাসান স্বপন, পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক  কাজী হারুন ,    টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক সেলিম কাজল, ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী হুমায়ুন ,  টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন যুবদল নেতা মুক্তাদের হোসেন লিপু মোল্লা   সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–২ আসন থেকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির পক্ষে ভোট চাইতে হবে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দিকনির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্য কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com