1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টঙ্গীতে বিশাল গণমিছিল - dailyjonotarkantho
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টঙ্গীতে বিশাল গণমিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮৩ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর, মঙ্গলবার গাজীপুর-২ জাতীয় সংসদ নির্বাচনী এলাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের টঙ্গী কলেজগেট সংলগ্ন শফিউদ্দিন সরকার একাডেমির মাঠে দোয়া ও আলোচনা সভা শেষে এ গণমিছিলের আয়োজন করা হয়।
দোয়া ও আলোচনা সভা শেষে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বিশাল গণমিছিলটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রবীণ ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুর-২ আসনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে পূর্ণাঙ্গ বাস্তবতা ও তৃণমূলের মতামত বিবেচনা করা জরুরি। তিনি শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারকে গাজীপুর-২ আসনের একজন যোগ্য ও পরীক্ষিত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আন্দোলন-সংগ্রামে ত্যাগী, জনপ্রিয় ও সংগঠন শক্তিশালী করতে সক্ষম নেতাকেই মনোনয়ন দেওয়া হলে গাজীপুর-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাকিব উদ্দীন সরকার পাপ্পু, সরকার শাহানুর ইসলাম রনি, শেখ মোহাম্মদ আলেক, থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস, যুবদল নেতা মোহাম্মদ আলী, ছাত্রদল নেতা মমিনুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, গাজীপুর-২ আসনে জনগণের প্রত্যাশা ও তৃণমূলের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দলীয়ভাবে ক্ষতির কারণ হতে পারে। তাই দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com