1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে মামদী মোল্ল্যা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত - dailyjonotarkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ। 

টঙ্গীতে মামদী মোল্ল্যা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫০১ Time View

বশির আলম(গাজীপুর প্রতিনিধি) :
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত মামদী মোল্ল্যা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়েছে। জাতীয় কর্মসূচির আলোকে ও শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের নিয়মিত শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ দিবসের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সদস্যদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উত্তরাউচপাড়া  মোল্লাবাড়ি ও মুক্তার বাড়ি রোড প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
র‍্যালি ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদা সুলতানা, এডহক কমিটির সদস্য ও গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য আলাউদ্দিন মোল্ল্যা, সহকারী প্রধান শিক্ষক মকছুদুর রহমান, সিনিয়র শিক্ষক সেলিনা আক্তার ও আয়েশা আক্তার ডলি।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম মোল্ল্যা, বিকাশ মোল্ল্যা, মহিলা দলের নেত্রী মিনারা বেগম ও মোশেদা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, মহান বিজয় দিবসের এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com