1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী রনির নির্বাচনী প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী রনির নির্বাচনী প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৮ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি):ধানের শীষের পক্ষে এক মঞ্চে ৭ মনোনয়ন প্রত্যাশী, ঐক্যের অঙ্গীকার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ (সদর–টঙ্গী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনী প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে টঙ্গী কনভেনশন হলে আয়োজিত এ সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর।
সভায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি, গাছা মেট্রো থানা, সদর মেট্রো থানা এবং পুবাইল থানার (একাংশ) বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “গাজীপুর-২ আসনের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ। ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে। সকল ভেদাভেদ ভুলে সংগঠিতভাবে মাঠে নামতে হবে।”
এক মঞ্চে ৭ মনোনয়ন প্রত্যাশী, ঐক্যের বার্তা
নির্বাচনী প্রাক-প্রস্তুতি সভায় ধানের শীষ প্রতীকের পক্ষে এক মঞ্চে ওঠেন একই দলের সাতজন মনোনয়ন প্রত্যাশী। তারা সবাই একসঙ্গে “অদৃশ্য শক্তির মোকাবেলা করে” আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার অঙ্গীকার করেন।
ধানের শীষ মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে এক মঞ্চে ওঠা মনোনয়ন প্রত্যাশীরা হলেন—
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার,
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু,
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন,
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন,
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু,
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন
এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।
বক্তারা বলেন, “আমরা সবাই বিএনপি করি, আমাদের প্রতীক ধানের শীষ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
একই সঙ্গে যেসব নেতা এখনও মাঠে নামেননি, তাদের আগামী দুই দিনের মধ্যে ধানের শীষের পক্ষে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দের বক্তব্য
সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ড. মোহাম্মদ শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী, মাহবুবুল আলম শুক্কুর, আ ক ম মোফাজ্জল হোসেন, রাশেদুল ইসলাম কিরণ, সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক এডভোকেট মেহেদী হাসান এলিস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সফিউদ্দিন শফি, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাংগঠনিক প্রস্তুতির আহ্বান
সভায় বক্তারা বলেন, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে হবে, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
বক্তারা জানান, গাজীপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে এই প্রাক-প্রস্তুতি সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে গণসংযোগ, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে বলেও সভা থেকে ঘোষণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com