1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিনেই গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় - dailyjonotarkantho
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিনেই গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৯ Time View

(নিজস্ব প্রতিবেদক) :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সংবাদমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন তারেক রহমান। রাজধানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানকে রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনে অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনী প্রচারাভিযানে আনুষ্ঠানিকভাবে নামার আগে গণমাধ্যমের মনোভাব ও বাস্তবতা অনুধাবনের লক্ষ্যেই এ আয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিকসহ ভিডিও ও আলোকচিত্র সাংবাদিকদের সঙ্গে তারেক রহমান স্বতঃস্ফূর্তভাবে করমর্দন ও কুশল বিনিময় করেন। বিশেষ করে অনুষ্ঠান কাভার করতে আসা ভিডিও ও আলোকচিত্র সাংবাদিকদের প্রত্যেকের সঙ্গে তাঁর আন্তরিক হাত মেলানো উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অধিকাংশ সম্পাদক ও সাংবাদিক অতিরিক্ত স্তুতি পরিহার করে বাস্তব ও অনেক ক্ষেত্রে অপ্রিয় সত্য তুলে ধরেন। এসব বক্তব্যে তারেক রহমানের মধ্যে কোনো অস্বস্তি বা নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। বরং সংযত ও সাবলীল ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
তবে প্রথম ও তৃতীয় বক্তাকে ঘিরে সাংবাদিকদের মধ্যে কিছুটা ফিসফাস লক্ষ্য করা যায়। টেলিভিশন ও ভার্চুয়াল মাধ্যমে অতিমাত্রায় আলোচিত ওই দুই জাতীয়তাবাদীর বক্তব্য এড়ানো গেলে অনেক সাংবাদিক আরও সন্তুষ্ট হতেন বলে উপস্থিতদের কেউ কেউ মন্তব্য করেন।
সবমিলিয়ে গণমাধ্যমের সঙ্গে তারেক রহমানের এই সূচনাকে ইতিবাচক বলেই মূল্যায়ন করছেন সাংবাদিকরা। অনুষ্ঠানের সুশৃঙ্খল পরিচালনায় বিএনপির প্রেস টিম বিশেষ করে প্রেস সচিব সালেহ শিবলী ও মিডিয়া সেল প্রধান পাভেল ভূমিকা রাখেন। তাঁদের পরিমিতিবোধ ও সমন্বয় দক্ষতা অনুষ্ঠানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) ও প্রখ্যাত সাংবাদিক এম আব্দুল্লাহ।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজকে সঠিকভাবে হ্যান্ডেল করা একটি জটিল ও সংবেদনশীল কাজ। তবে এই আয়োজনের মাধ্যমে তারেক রহমান সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক বার্তা দিয়েছেন। সামনের দিনগুলোতে গণমাধ্যমের সঙ্গে এমন সৌহার্দ্যপূর্ণ ও কার্যকর যোগাযোগের ধারাবাহিকতা বজায় থাকবে—এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com