1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইল থানা ৪১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল গাজী - dailyjonotarkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ। 

পূবাইল থানা ৪১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল গাজী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৬০৩ Time View

আল-আমিন সরকার, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ রাসেল গাজীকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) মীরের বাজার কেন্দ্রীক অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, পূবাইল থানা গাজীপুর মহানগরের আহ্বায়ক আরিফুর রহমান বুলবুল সিনির সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও সদস্য সচিব জুলহাস মিয়ার স্বাক্ষরে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে ১ জন সিনিয়র সহ-সভাপতি, ৪ জন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাফা কামাল এবং ৪ জন যুগ্ম সম্পাদকসহ মোট ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ৪১ নং ওয়ার্ড কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মোঃ রাসেল গাজী তার প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পূবাইল থানা কৃষক দল কর্তৃক আমাকে ৪১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ৪১ নং ওয়ার্ডের কৃষকসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com