1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে দি সানরাইজ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। - dailyjonotarkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

টঙ্গীতে দি সানরাইজ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৭ Time View

বশিরআলম  (গাজীপুরপ্রতিনিধি): গাজীপুরে দি সানরাইজ পাবলিক স্কুলে আনন্দ, উৎসাহ ও প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় গাজীপুর মহানগরের বড় দেওড়া খাঁ-পাড়া রোডে অবস্থিত স্কুলটির নিজস্ব মাঠে।

অনুষ্ঠানে লেখাধুলা ও বিভিন্ন খেলাধুলার ইভেন্টে অংশগ্রহণ করে স্কুলের ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাইদুর রহমান আলমের সঞ্চালনায়  স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কামাল উদ্দিন শরীর-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক সদস্য আতাউর রহমান আতিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শামীম শেখ,        স্বেচ্ছাসেব দলের   টঙ্গী  পচ্চিম থানা আহবায় আবুবকর সিদ্দিক, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান সিপন, সাধারণ সম্পাদক মোঃ সাদেক, টঙ্গী পশ্চিম থানা  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক  আব্দুল হালিমসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন অভিভাবকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com