1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুর–২ আসনে ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে ৫১ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য মিছিল - dailyjonotarkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

গাজীপুর–২ আসনে ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে ৫১ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০১ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :গাজীপুর–২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গাজীপুর মহানগরের ৫১ নম্বর ওয়ার্ডের খৈরতল ইউনিট বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ শহিদুল্লাহ মাতব্বর। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ হারুন, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তানজিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি ৫১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শাখা সড়ক প্রদক্ষিণ করে ইউনিট বিএনপির দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে নানা স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ১২ তারিখ ভোর থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সর্বাত্মক সহযোগিতা করবেন তারা। পাশাপাশি এই ওয়ার্ড থেকে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা দিন-রাত মাঠে কাজ করে যাচ্ছেন বলেও জানান বক্তারা।
নেতারা আরও বলেন, জনগণের ব্যাপক সাড়া ও সমর্থনই প্রমাণ করে ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি এই আসনে বিজয়ের পথে এগিয়ে আছেন। গণসংযোগ ও মাঠপর্যায়ের কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com