
বশিরআলম (গাজীপুরপ্রতিনিধি): গাজীপুরে দি সানরাইজ পাবলিক স্কুলে আনন্দ, উৎসাহ ও প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় গাজীপুর মহানগরের বড় দেওড়া খাঁ-পাড়া রোডে অবস্থিত স্কুলটির নিজস্ব মাঠে।
অনুষ্ঠানে লেখাধুলা ও বিভিন্ন খেলাধুলার ইভেন্টে অংশগ্রহণ করে স্কুলের ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাইদুর রহমান আলমের সঞ্চালনায় স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কামাল উদ্দিন শরীর-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক সদস্য আতাউর রহমান আতিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শামীম শেখ, স্বেচ্ছাসেব দলের টঙ্গী পচ্চিম থানা আহবায় আবুবকর সিদ্দিক, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান সিপন, সাধারণ সম্পাদক মোঃ সাদেক, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিমসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন অভিভাবকরা।
Leave a Reply