1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ফ্যামিলি কার্ডের নামে ভোটার আইডি সংগ্রহ: গাজীপুর সিটি ৫১ নম্বর ওয়ার্ডে বিভ্রান্তি - dailyjonotarkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

ফ্যামিলি কার্ডের নামে ভোটার আইডি সংগ্রহ: গাজীপুর সিটি ৫১ নম্বর ওয়ার্ডে বিভ্রান্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর সিটি কর্পোরেশন–এর ৫১ নম্বর ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ তৈরির নামে সাধারণ মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) সংগ্রহের অভিযোগ উঠেছে কতিপয় বিএনপি নামধারী নেতৃবৃন্দের বিরুদ্ধে। বিষয়টি ঘিরে এলাকাজুড়ে চরম বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ফ্যামিলি কার্ডের ডাটাবেজ তৈরির কথা বলে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আইডি কার্ডের কপি সংগ্রহ করা হচ্ছে। অনেকেই না বুঝেই তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়েছেন। তবে সরকারিভাবে এ ধরনের কোনো কার্যক্রম চলছে—এমন তথ্য পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার মনির হোসেনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে প্রায় ৪ শতাধিক ভোটার আইডি কার্ড সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইঞ্জিনিয়ার মনির হোসেন বলেন, “আমি একটি ডাটাবেজ তৈরির জন্য ভোটার আইডি কার্ড সংগ্রহ করছি। দলীয় লোক হিসেবে আমার একটি দায়িত্ব রয়েছে।” তবে কে তাকে এ দায়িত্ব দিয়েছে—এ প্রশ্নের জবাবে তিনি সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি।
এ প্রসঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশন–এর অঞ্চল–১ কর্মকর্তা  জানান, “আমাদের কাছে ফ্যামিলি কার্ড বা এ ধরনের কোনো তালিকা প্রণয়নের নির্দেশনা আসেনি। যদি এমন কোনো নির্দেশনা আসে, তাহলে তা ওয়ার্ড সচিবদের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় সংগ্রহ করা হবে।”
আইনজীবীদের মতে, কোনো ব্যক্তি বা সংগঠনের কাছে একাধিক নাগরিকের জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ করা তথ্য সুরক্ষা ও গোপনীয়তার দৃষ্টিকোণ থেকে স্পর্শকাতর বিষয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এ ধরনের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ বেআইনি অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
এদিকে সচেতন মহল বলছে, জাতীয় পরিচয়পত্র একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি। এটি অপব্যবহার হলে নাগরিকরা আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই প্রশাসনের উচিত দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর কার্যক্রম বন্ধ করা যায় এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com