1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইল থানা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা - dailyjonotarkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

পূবাইল থানা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৭ Time View

আল-আমিন সরকার, পূবাইল প্রতিনিধি
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে গাজীপুরের পূবাইলে শোকসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আবেগঘন পরিবেশে তাঁর রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরের পূবাইল মিরের বাজারস্থ হারেজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে পূবাইল থানা বিএনপি। এতে থানা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপোষহীন নেত্রী ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন সংগ্রাম, ত্যাগ ও জনগণের অধিকার আদায়ের ধারাবাহিক লড়াইয়ের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
নেতারা আরও বলেন, তাঁর আদর্শ ধারণ করে বিএনপির নেতাকর্মীরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবেন।
আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
পুরো অনুষ্ঠানস্থলে ছিল শোকাবহ পরিবেশ। নেতাকর্মীরা অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। আয়োজকরা জানান, দেশনেত্রীর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, শেখ তানভীর আহমেদ, যুগ্ম-সম্পাদক জাকির হোসেন সরকার, সিরাজুল ইসলাম, হাজী মনসুর আলী, রাকিব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক এম নজরুল ইসলাম, থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেন, সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান বিকি, যুবদল নেতা রাজিব ভূঁইয়া সহ পূবাইল থানা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com