
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদল নেতা ও ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আবদুল খালেক।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষা ধারণ করে সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। তিনি বলেন, “ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা অসহায় মানুষের পাশে থাকবো এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করবো।”
তিনি আরও বলেন, বাংলাদেশে রমজান ও ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সময় যাকাত, ফিতরা ও বিভিন্ন দান-খয়রাতের মাধ্যমে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে, যা একটি মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আবদুল খালেক বলেন, সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। কাউন্সিলর প্রার্থী হিসেবে তিনি ৪৬ নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, সড়ক সংস্কার, ময়লা ব্যবস্থাপনার আধুনিকীকরণ, নাগরিক নিরাপত্তা জোরদার এবং সামাজিক অবকাঠামো উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “এই ওয়ার্ডের প্রতিটি নাগরিকের যেকোনো সমস্যায় আমি পাশে থাকতে চাই এবং সেবার মনোভাব নিয়ে কাজ করতে চাই।”
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে দেশ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে জনপ্রতিনিধিদের জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি ৪৬ নং ওয়ার্ডের সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
Leave a Reply