1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গী পশ্চিম থানা বিএনপির  গণইফতার অনুষ্ঠিত। - dailyjonotarkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

টঙ্গী পশ্চিম থানা বিএনপির  গণইফতার অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৮৪ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি): গাজীপুরের টঙ্গীতে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে মাসব্যাপী গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রনি বলেন, আইনশৃঙ্খলা সভায় পুলিশ কমিশনারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে বিএনপি চেনে না এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দল জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তিনি বলেন, কোনো অনুপ্রবেশকারী যাতে দলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন করছে না। বরং তৃণমূল মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ইফতার করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর থেকে গাজীপুর মহানগরে গণইফতার কর্মসূচি শুরু হয়েছে এবং তা এখনো চলমান রয়েছে।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার, বাংলাদেশ শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম শুক্কুর এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com