
বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা এলাকার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও মানবসেবার এক মহিমান্বিত শিক্ষা দেয়। এই মাসে আত্মসংযম ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে মানুষ নিজেকে পরিশুদ্ধ করার সুযোগ পায় এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা লাভ করে।
তিনি বলেন, রমজানের শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ নয়; বরং তা সামাজিক ও মানবিক দায়বদ্ধতার দিকনির্দেশনা দেয়। রমজানের চেতনা ধারণ করে সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
আজিজুর রহমান টিপু বলেন, “ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যদি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই, তাহলে ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন ধনী-গরিব নির্বিশেষে সবাই এই আনন্দ ভাগাভাগি করতে পারে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের সমাজব্যবস্থায় রমজান ও ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত। এ সময় যাকাত, ফিতরা ও বিভিন্ন দান-খয়রাতের মাধ্যমে সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে, যা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি উল্লেখ করেন, সামাজিক ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
আজিজুর রহমান টিপু আরও বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি টঙ্গী পশ্চিম থানা এলাকার সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সবাইকে ভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র বার্তা মানুষের হৃদয়ে মানবতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও দৃঢ় করবে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
Leave a Reply