1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ঈদে নিরাপত্তা জোরদার, টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৯ - dailyjonotarkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

ঈদে নিরাপত্তা জোরদার, টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৯

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৯১ Time View

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে টঙ্গী পশ্চিম থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও সন্দেহভাজন ব্যক্তিরা।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাজু, পিতা- সোবহান মিয়া, সাং- মিলগেইট কো-অপারেটিভ মার্কেট, থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর; মোঃ রাসেল (২২), পিতা- নূরুল ইসলাম, মাতা- লিপি আক্তার, স্থায়ী ঠিকানা- ছোটসাপমারা, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা, বর্তমানে মানিকনগর, থানা- মুগদা, ঢাকা; মোঃ শাহীন (১৯), পিতা- নূরুল ইসলাম, মাতা- লিপি আক্তার, স্থায়ী ঠিকানা- ছোটসাপমারা, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা, বর্তমানে মানিকনগর, থানা- মুগদা, ঢাকা; মোঃ রাকিব হোসেন (২২), পিতা- নাজির হোসেন, মাতা- রুমা বেগম, স্থায়ী ঠিকানা- জীবনগাছা, থানা- শার্ষা, জেলা- যশোর, বর্তমানে মানিকনগর, থানা- মুগদা, ঢাকা।
এছাড়াও গ্রেফতার করা হয়েছে— মোঃ রনি হোসেন (২২), পিতা- ইসমাইল হোসেন, মাতা- মুমেনা আক্তার, স্থায়ী ঠিকানা- বাসাবাসি, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর, বর্তমানে সেক্টর-১৪, থানা- উত্তরা পশ্চিম, ঢাকা; মোঃ রনি হামিদ (২২), পিতা- আব্দুল হামিদ, মাতা- মনোয়ারা, সাং- আজমপুর কাঁচা বাজার, থানা- দক্ষিণখান, ঢাকা; নাঈম আব্বাস (২৬), পিতা- আব্দুল হাই, মাতা- আনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা- জয়নগর, থানা- দৌলতখান, জেলা- ভোলা, বর্তমানে মাঝুখান, উত্তরখান, ঢাকা; মোঃ মোখলেছুর রহমান (২১), পিতা- লেবু মিয়া, মাতা- মোর্শেদা বেগম, স্থায়ী ঠিকানা- নুরুন্দি, জেলা- জামালপুর, বর্তমানে উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টর এলাকায় ভাড়াটিয়া; এবং মোঃ হৃদয় মিয়া (১৯), পিতা- আনোয়ার হোসেন, মাতা- জাহানারা বেগম, স্থায়ী ঠিকানা- জয়নগর, থানা- দৌলতপুর, জেলা- ভোলা, বর্তমানে দক্ষিণখান থানার ৮ নম্বর রেলগেইট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com