1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে মহিলা দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - dailyjonotarkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

টঙ্গীতে মহিলা দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৯৬ Time View

বশির আলম( গাজীপুর প্রতিনিধি) :গাজীপুরের টঙ্গীতে মহানগর মহিলা দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে টঙ্গী পূর্ব, পশ্চিম, গাছা ও পুবাইল থানা মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সহধর্মিনী মেহেনাজ সরকার শিল্পী। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা চৌধুরী। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে এবং মানুষের পাশে দাঁড়াতে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় টঙ্গী পূর্ব, পশ্চিম, গাছা ও পুবাইল থানা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মহিলা নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি-সমৃদ্ধি কামনায়ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com