1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন  প্রভাষক বশির উদ্দিন  - dailyjonotarkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

গাজীপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন  প্রভাষক বশির উদ্দিন 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২০০ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি):

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর  মহানগর টঙ্গীপশ্চিম থানা এলাকার   সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টঙ্গী পশ্চিম  থানা বিএনপি  আহবায়ক  প্রভাষক বশির উদ্দিন
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও মানবসেবার এক মহিমান্বিত শিক্ষা দেয়। এই মাসে আত্মসংযম ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে মানুষ নিজেকে পরিশুদ্ধ করার সুযোগ পায় এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা লাভ করে।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা সামাজিক ও মানবিক দায়বদ্ধতার দিকনির্দেশনা দেয়। রমজানের চেতনা ধারণ করে সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব।  প্রভাষক  বশির উদ্দিন বলেন , ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যদি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই, তাহলে ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন ধনী-গরিব নির্বিশেষে সবাই এই আনন্দ ভাগাভাগি করতে পারে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সমাজব্যবস্থায় রমজান ও ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়; বরং এটি সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত। এ সময় যাকাত, ফিতরা ও বিভিন্ন দান-খয়রাতের মাধ্যমে সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে, যা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, সামাজিক ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় তিনি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও রাষ্ট্র গঠনে গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার ও  সাধারণ সম্পাদক গাজীপুর ২ আসনের এমপি এম  মঞ্জরুল করিম রনির নেতৃত্বে বিএনপি নেতাকর্মী  সম্মলিতভাবে   সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  গাজীপুর মহানগর এলাকার সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি সবাইকে ভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র বার্তা মানুষের হৃদয়ে মানবতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও দৃঢ় করবে এবং সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com