1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ধর্ম-বর্ণ নির্বিশেষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাখাওয়াত হোসেন খান খোকন - dailyjonotarkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

ধর্ম-বর্ণ নির্বিশেষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাখাওয়াত হোসেন খান খোকন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৪৪৭ Time View

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাখাওয়াত হোসেন খান খোকন।
তিনি থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ী, ব্যবসায়ী, পেশাজীবী এবং ৪১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।
জানা যায়, ঈদের নামাজের সময় পূবাইলের বারইবাড়ী এলাকায় নিজ গ্রামে স্থানীয়দের সর্বসম্মতিক্রমে তাকে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এক শুভেচ্ছা বার্তায় সাখাওয়াত হোসেন খান খোকন বলেন, পবিত্র ঈদুল ফিতর এক মাস সিয়াম সাধনার পর আল্লাহর পক্ষ থেকে এক অনন্য আনন্দের বার্তা নিয়ে আসে। রমজান মাস মানুষের আত্মসংযম, সহমর্মিতা, ধৈর্য ও আত্মশুদ্ধিকে শক্তিশালী করে এবং ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করে তোলে।
তিনি আরও বলেন, ঈদের দিন সকল ভেদাভেদ, হিংসা ও বিদ্বেষ ভুলে মানুষ একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। যাকাত ও ফিতরা আদায়ের মাধ্যমে সমাজে সাম্য, শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হয়, যা ব্যক্তি ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। একই সঙ্গে মাহে রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিশেষে তিনি সকলের মঙ্গল কামনা করে বলেন, আল্লাহ যেন সবার গুনাহ মাফ করে নেক আমলে পরিপূর্ণ জীবন দান করেন এবং ঈদের আনন্দে সবার মনপ্রাণ ভরে ওঠে।
ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com