1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী—জি.এস স্বপন - dailyjonotarkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী—জি.এস স্বপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১২০ Time View

বশির আলম : গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জি.এস জিয়াউল হাসান স্বপন বলেছেন, তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান—এমনটাই তার দৃঢ় বিশ্বাস।
সাম্প্রতিক এক আলাপকালে সাংবাদিকদের তিনি জানান, গত ১৫ বছর ধরে দলের তৃণমূল নেতাকর্মীরা ঘর-সংসার ছেড়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। এ সময় তারা অসংখ্য মিথ্যা মামলার শিকার হয়েছেন, কারাবরণ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন সহ্য করেছেন।
জি.এস স্বপন বলেন, “বিএনপি এখন তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের পথে এগোচ্ছে। আমরা বিশ্বাস করি, গাজীপুরের এমপি মহোদয়গণসহ মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন, তাদের মধ্য থেকেই অনেকেই আজ দেশ পরিচালনার দায়িত্বে এসেছেন।”
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের পাশে থাকবেন এবং তাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করবেন।”
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি জানান, তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জি.এস হিসেবে নির্বাচিত হওয়া থেকে শুরু করে গাজীপুর জেলা ও মহানগর পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি মোট ৬ বার কারাবরণ করেছেন এবং তার বিরুদ্ধে ৫২টি মামলা (১৯৯৬–২০০১) ও ৩২টি মামলা (২০০৯–২০২৪) দায়ের করা হয়েছে।
সবশেষে তিনি দেশবাসী ও গাজীপুরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি আশা করি, নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে দলকে আরও শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com