1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
রাজশাহীর কুমারপাড়া মোড়ে ১৭তম আউটলেট উদ্বোধন করল MR.DIY - dailyjonotarkantho
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহীর কুমারপাড়া মোড়ে ১৭তম আউটলেট উদ্বোধন করল MR.DIY

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১০৫ Time View

এসএম নুর ইসলাম (স্টাফ রিপোর্টার )  বাংলাদেশ ১০টি প্রধান ক্যাটাগরিতে ১০,০০০-এর বেশি পণ্যের সমাহার; উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট রিটেইলার MR.DIY বাংলাদেশে ৬ আগস্ট ২০২৬ তাদের ১৭তম আউটলেটের উদ্বোধন করেছে। রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত কুমারপাড়া মোড়, রাজশাহীতে নতুন এই আউটলেট চালুর মাধ্যমে প্রথমবারের মতো রাজশাহীতে কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশব্যাপী মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের পণ্য সহজলভ্য করার প্রতিশ্রুতি আরও জোরদার করেছে MR.DIY বাংলাদেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MR.DIY বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রহাত নবী এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর এবং বিনোদন অঙ্গনের অতিথিরাও অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. রহাত নবী বলেন, ” কুমারপাড়া মোড়, রাজশাহীতে ‘’আমাদের নতুন আউটলেট চালু করা দেশের সম্ভাবনাময় বাজারগুলোতে সম্প্রসারণের কৌশলের অংশ। আমরা সবসময় মানসম্মত পণ্য সাশ্রয়ী মূল্যে গ্রাহকের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বৈশ্বিক অঙ্গীকার—’To offer everyone everything, everyday, at always low prices’—অর্থাৎ, ‘সবাইকে প্রতিদিন সবকিছু সর্বদা সাশ্রয়ী মূল্যে’—এই নীতিই আমাদের পথচলার মূল ভিত্তি।”
প্রশস্ত পরিসরে গড়ে ওঠা নতুন আউটলেটটিতে ১০টি প্রধান ক্যাটাগরিতে ১০,০০০-এর বেশি পণ্য পাওয়া যাবে। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ অ্যাকসেসরিজ, হোম ফার্নিশিং, স্টেশনারি, স্পোর্টস ও খেলনা, উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ এবং জুয়েলারি ও কসমেটিকস। পরিবারভিত্তিক কেনাকাটার সুবিধাকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে পুরো আউটলেট।
উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার
নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে ৬ থেকে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত বিশেষ প্রচারণা চালাবে MR.DIY বাংলাদেশ। এ সময়ে একক রসিদে ১,৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে গ্রাহকরা পাবেন একটি সীমিত সংস্করণের MR.DIY ব্র্যান্ডেড ছাতা, সম্পূর্ণ বিনামূল্যে (স্টক থাকা সাপেক্ষে)।
এছাড়া গ্রাহকরা MR.DIY Top Fan Campaign-এ অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

বাংলাদেশে MR.DIY-এর অগ্রযাত্রা
২০০৫ সালে মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত MR.DIY Group বর্তমানে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ৫,০০০-এর বেশি আউটলেট পরিচালনা করছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, ভারত, তুরস্ক, স্পেন ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত।
বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার এবং যমুনা ফিউচার পার্কে প্রথম দুটি আউটলেট চালুর মাধ্যমে যাত্রা শুরু করে MR.DIY। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিষ্ঠানটির আউটলেট রয়েছে। নতুন এই উদ্বোধনের মাধ্যমে রাজশাহীও যুক্ত হলো MR.DIY বাংলাদেশের সম্প্রসারণের ধারাবাহিকতায়।
MR.DIY বাংলাদেশ সম্পর্কে

MR.DIY এশিয়ার অন্যতম বৃহৎ হোম ইমপ্রুভমেন্ট রিটেইল চেইন। সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও বৈচিত্র্যময় পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। বর্তমানে বিশ্বব্যাপী ৫,৫০০-এর বেশি স্টোরের মাধ্যমে লাখো গ্রাহককে ওয়ান-স্টপ শপিং অভিজ্ঞতা প্রদান করছে MR.DIY।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com