
বশিরআলম (গাজীপুর প্রতিনিধি):
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামীকাল শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় গাজীপুর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে গাজীপুর মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা অংশ নেবেন।
গাজীপুর মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের আহ্বায়ক মো. সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান রেজার নির্দেশনায় নেতাকর্মীদের কর্মী-সমেত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ কর্মসূচিতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসূচিতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গাজীপুর মহানগর।
প্রেস বিজ্ঞপ্তি: ১৪ আগস্ট ২০২৬।
Leave a Reply