1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী গ্রেফতার - dailyjonotarkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৭০ Time View

টঙ্গী প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তি হলেন মো. আব্দুল আলী (৩৬)। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার বিরই এলাকার তারা মিয়ার ছেলে। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানার মামলা নং-৩৭ (৭) ২০২৬-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/৭/৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় দায়ের করা মামলার সূত্র ধরে শনিবার (১৫ আগস্ট) অভিযান পরিচালনা করা হয়। টঙ্গী পশ্চিম থানার এসআই (নিঃ) মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আউচপাড়ার সফিউদ্দিন সরকার একাডেমি রোড এলাকা থেকে আব্দুল আলীকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার আব্দুল আলী আওয়ামী লীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব করতেন। টঙ্গী পশ্চিম থানা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের মিছিলেও তার অংশগ্রহণের তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com