1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
‘সেবা, প্রগতি ও ঐক্যের চেতনায় এগিয়ে যাবে স্বেচ্ছাসেবক দল’—আবু বকর সিদ্দিক - dailyjonotarkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

‘সেবা, প্রগতি ও ঐক্যের চেতনায় এগিয়ে যাবে স্বেচ্ছাসেবক দল’—আবু বকর সিদ্দিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯৭ Time View

টঙ্গী প্রতিনিধি: “গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক।
১৯ আগস্ট ২০২৬ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছাবার্তায় আবু বকর সিদ্দিক বলেন, দীর্ঘ ৪৬ বছরের পথচলায় স্বেচ্ছাসেবক দল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, “সেবা, প্রগতি ও ঐক্যের চেতনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানাই।”
আবু বকর সিদ্দিক আরও বলেন, সংগঠনের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আগামী দিনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশ নেওয়া এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা জানান।
“বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।” — আবু বকর সিদ্দিক, আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com